ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

খুলনা থেকে ফেরার পথে ট্রাকচাপায় স্ত্রী, কন্যা ও শ্যালিকা নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
খুলনা থেকে ফেরার পথে ট্রাকচাপায় স্ত্রী, কন্যা ও শ্যালিকা নিহত ছবির ক্যাপশন: খুলনা থেকে ফেরার পথে ট্রাকচাপায় স্ত্রী, কন্যা ও শ্যালিকা নিহত

ডেস্ক রিপোর্ট:

খুলনা থেকে নিজ বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব গুরুতর দুর্ঘটনার মধ্যেও প্রাণে বেঁচে যান।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তাদের ২২ মাস বয়সী কন্যা সন্তান এবং শ্যালিকা রুবিয়া (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে মোটরসাইকেলে করে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন শেখ শিহাব। পথে দিঘলিয়ার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুটি নিহত হন। তবে মোটরসাইকেলচালক শেখ শিহাব প্রাণে বেঁচে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।